শিরোনাম

শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাতবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া

শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাতবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদ আমান উল্যাহ ফারুকসহ ছয় শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে শহীদ আমান উল্যাহ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মৃতি সংসদের প্রধান প্রতিষ্ঠাতা সাংবাদিক ফারুক আল ফয়সাল, মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপদেষ্টা অধ্যাপক আবদুল মমিন, চৌমুহনী কলেজের সাবেক জিএস হোসেন হায়দার সেলিম, কাজীরহাট নজরুল সাহিত্য মজলিসের সাধারণ সম্পাদক নুর নবী বাবুল, স্মৃতি সংসদের সভাপতি মহি উদ্দিন মহিম, শহীদ পরিবারের সদস্য সাইফুল্লাহ চৌধুরী ফয়সল, ইব্রাহিম খলিল উল্যাহ আফতাব, মোহাম্মদ ওবায়েদ উল্লাহ চৌধুরী আরিফ, চৌমুহনী পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ এনায়েত উল্যাহ চৌধুরী রানা, মোহাম্মদ এরশাদ উল্যাহ চৌধুরী রুমেল, সাংবাদিক ইউনিটির সভাপতি এম শরীফ ভূঞা, উপদেষ্টা মোহাম্মদ জসিম উদ্দিন, স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলা উদ্দিন লিংকন, মুক্ত পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ ইবনে সাজিদ তামজিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ আমান উল্যাহ ফারুক, শহীদ মুক্তিযোদ্ধা সালেহ আহম্মদ মজুমদার, শহীদ আক্তারুজ্জামান লাতু, শহীদ ইসমাইল হোসেন, শহীদ কামাল পাশা বুলু ও শহীদ আবদুর রব বাবুর কবর জিয়ারত করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, শহীদ আমান উল্যাহ ফারুকের জন্মস্থান নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ঐতিহ্যবাহী মিয়া বাড়ি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর