শিরোনাম

ইসলাম ধর্ম গ্রহণ করলেন লক্ষ্মীপুরের উপসহকারী কৃষি কর্মকর্তা

ইসলাম ধর্ম গ্রহণ করলেন লক্ষ্মীপুরের উপসহকারী কৃষি কর্মকর্তা

লক্ষ্মীপুরে কর্মরত এক উপসহকারী কৃষি কর্মকর্তা সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে হলফনামার মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে সুমি রহমান রেখেছেন।

হলফনামা সূত্রে জানা যায়, সুমি ভৌমিক লক্ষ্মীপুরের কমলনগর থানার পূর্ব চর ফলকন গ্রামের বিজয় কুমার ভৌমিক ও নমিতা ভৌমিকের মেয়ে। পেশায় চাকরিজীবী সুমি বর্তমানে চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার ইসমাইল হাউজিং সোসাইটিতে বসবাস করছেন।

চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ১০০ টাকার স্ট্যাম্পে হলফনামা করেন তিনি।

হলফনামায় সুমি রহমান উল্লেখ করেন, তিনি প্রাপ্তবয়স্ক এবং নিজের ভালো-মন্দ বিচার করার মতো সক্ষমতা তাঁর রয়েছে। দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের আচার-আচরণ, সংস্কৃতি ও শান্তির বাণীর প্রতি আকৃষ্ট হয়ে তিনি স্বেচ্ছায় ও সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।

পরে একজন মাওলানার মাধ্যমে পবিত্র কালেমা পাঠ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক ও সামাজিক জীবনের সব ক্ষেত্রে ‘সুমি রহমান’ নামে পরিচিত হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর