শিরোনাম

ঝটিকা মিছিল ও নাশকতা প্রতিরোধে জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি

ঝটিকা মিছিল ও নাশকতা প্রতিরোধে জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি

জামালপুর প্রতিনিধি: ফ্যাসিবাদী আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে জামালপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

জামালপুর জেলা বিএনপির সহসভাপতি ও জামালপুর পৌরসভার মেয়রপ্রার্থী শামীম আহমেদের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা বকুলতলা চত্বরে অবস্থান নেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর