পঞ্চগড় জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে জেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ টি এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতি পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক হায়াতুন আলম, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, নবনির্বাচিত সভাপতি মো. আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আশরাফুল এবং সাংগঠনিক সম্পাদক মো. নওশাদসহ অন্যরা।
বক্তারা শ্রমিকদের অধিকার, কল্যাণ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে নবনির্বাচিত কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এর আগে পঞ্চগড় জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির সব সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ টি এম কামরুজ্জামান এ ঘোষণা দেন।