শিরোনাম

‘শিবচরে হয় আমরা থাকব, নয়তো মাদক ব্যবসায়ীরা থাকবে’: এমপি হানজালা

‘শিবচরে হয় আমরা থাকব, নয়তো মাদক ব্যবসায়ীরা থাকবে’: এমপি হানজালা

মাদারীপুরের শিবচরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দীন আহমাদ হানজালা। তিনি বলেছেন, “মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এই শিবচরে হয় আমরা থাকব, না হয় মাদক ব্যবসায়ীরা থাকবে।”

শুক্রবার বিকেলে শিবচরের যাদুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজী শরীয়তউল্লাহ (রহ.) সমাজকল্যাণ পরিষদের উত্তর বহেরাতলা ইউনিয়ন কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলন ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সাঈদ উদ্দীন আহমাদ হানজালা মাদকবিরোধী অবস্থানের কথা তুলে ধরেন। তিনি ডাক, তার ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।

অনুষ্ঠানে হাজী শরীয়তউল্লাহ (রহ.) সমাজকল্যাণ পরিষদের নেতাকর্মীরা বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন খিদমাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আল মানার একাডেমির অধ্যক্ষ মাওলানা মো. রায়হান আদনান।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর