শিরোনাম

ফেনী শহর ব্যবসায়ী সমিতির কুমিল্লা বাসস্ট্যান্ড শাখায় ফখরুল সভাপতি, সাহাদাত সম্পাদক

ফেনী শহর ব্যবসায়ী সমিতির কুমিল্লা বাসস্ট্যান্ড শাখায় ফখরুল সভাপতি, সাহাদাত সম্পাদক

ফেনী শহর ব্যবসায়ী সমিতির সদর উপজেলার কুমিল্লা বাসস্ট্যান্ড শাখার নতুন কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এতে মো. ফখরুল ইসলাম সভাপতি এবং সাহাদাত হোসেন পাঠান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যরা হলেন—সহসভাপতি মো. ওয়াজিদ, সহসাধারণ সম্পাদক মো. আবদুল হান্নান খন্দকার, কোষাধ্যক্ষ মো. মাহফুজুর রহমান এবং সদস্য মো. ইকবাল আহসান ভূঞা ও মো. ইব্রাহীম।

শাখা নির্বাচন-২০২৬ পরিচালনার দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশনার গিয়াস উদ্দিন হেলাল ও আবুল কালাম আজাদ ভূঞা এবং প্রধান নির্বাচন কমিশনার আশরাফুল হায়দার।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নতুন কমিটির নেতারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা এবং শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর