শিরোনাম

ঠাকুরগাঁওয়ে ‘সুলতান চা বাগান’ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ে ‘সুলতান চা বাগান’ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

সীমান্তঘেঁষা অঞ্চলের চা শিল্পের সম্ভাবনা ও স্থানীয় আর্থ-সামাজিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীরহাটের ‘সুলতান চা বাগান’ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তাঁর সহধর্মিণীও সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত ও তাঁর সহধর্মিণী চা বাগানের সবুজে ঘেরা পরিবেশ ঘুরে দেখেন। তাঁরা চা-পাতা সংগ্রহের পদ্ধতি ও প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন।

বাগানের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা রাষ্ট্রদূত ও তাঁর সহধর্মিণীকে স্বাগত জানান। সফরকালে তাঁরা চা শ্রমিকদের সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় করেন এবং বাগানের মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করেন।

এ সময় রাষ্ট্রদূত ঠাকুরগাঁওয়ের সমতল ভূমিতে চা চাষের সম্ভাবনা ও স্থানীয় চা শিল্পের বিকাশের প্রশংসা করেন বলে সংশ্লিষ্টরা জানান।

স্থানীয়দের মতে, মার্কিন রাষ্ট্রদূতের মতো উচ্চপর্যায়ের কূটনীতিকের এ সফর ঠাকুরগাঁওয়ের চা শিল্প ও পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর