শিরোনাম

বাগেরহাটে বজ্রপাতে প্রাণ গেল আপন দুই ভাইয়ের

বাগেরহাটে বজ্রপাতে প্রাণ গেল আপন দুই ভাইয়ের

বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের মহিষপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—শৌলখালী গ্রামের মৃত মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও তার ছোট ভাই মানিক বাছাড় (৪২)। তাঁরা দুজনই দিনমজুর ও কৃষিশ্রমিক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মহিষপুরা গ্রামের ভগ্নিপতি নারায়ণ চন্দ্র মিস্ত্রির জমিতে বীজতলা রোপণের কাজ করছিলেন দুই ভাই। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

দুই ভাইয়ের মৃত্যুতে হোগলাপাশা ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর