শিরোনাম

দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, সাবেক সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো. কাদের সিদ্দিকী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ নোমানী, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্যসচিব আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজীব হোসেন ও ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির এলিটসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‌্যালিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর