শিরোনাম

ফকিরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর থেকে উপজেলার ফকিরহাট সদর ইউনিয়নের প্রায় ২০০ বছরের পুরোনো শীতলা মন্দির, মায়ারখালী রাধা-গোবিন্দ মন্দির এবং ডহরমৌভোগ শ্রীশ্রী জগন্নাথদেব মন্দিরে এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়।

শীতলা মন্দির থেকে সুসজ্জিত রথে শ্রীশ্রী জগন্নাথদেবের বিগ্রহ নিয়ে শোভাযাত্রা বের করা হয়। হাজারো ভক্ত রশি টেনে রথটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। একইভাবে মায়ারখালী রাধা-গোবিন্দ মন্দির ও ডহরমৌভোগ শ্রীশ্রী জগন্নাথদেব মন্দির থেকেও রথযাত্রা বের করা হয়।

রথযাত্রা শেষে প্রতিটি মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা, পূজা-অর্চনা, নামসংকীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন মন্দিরের উদযাপন কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভক্ত-অনুরাগী এবং বিপুলসংখ্যক দর্শনার্থী অংশ নেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর