শিরোনাম

কাঠমান্ডুতে ৯ আগস্ট শুরু হচ্ছে তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬

কাঠমান্ডুতে ৯ আগস্ট শুরু হচ্ছে তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬

 ৯ থেকে ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে 'তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬'। নেপাল আদিবাসী উপজাতি সাংবাদিক ফেডারেশন (FoNIJ)-এর আয়োজনে, নেভাঃ (নয়া) ন্যাশনাল ফোরাম অব জার্নালিস্টস এবং সার্ক জার্নালিস্ট ফোরামের সমন্বয়ে চার দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

সম্প্রতি কাঠমান্ডুর নয়াবাজারে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় সম্মেলনের প্রাথমিক পরিকল্পনা ও কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় ফোনিজের সাধারণ সম্পাদক সমীর বলামী সম্মেলনের বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন।

আয়োজকরা জানান, এবারের সম্মেলনে বিশ্বের প্রায় ৪০টি দেশের মাতৃভাষায় সাংবাদিকতা করা সাংবাদিকরা অংশ নেবেন। বৈশ্বিক প্রেক্ষাপটে মাতৃভাষা সাংবাদিকতার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিভিন্ন অধিবেশনে আলোচনা হবে।

চার দিনব্যাপী সম্মেলনের কর্মসূচিতে থাকবে প্যানেল আলোচনা, গবেষণাপত্র (পেপার) উপস্থাপন, সাংস্কৃতিক শোভাযাত্রা এবং অংশগ্রহণকারী দেশগুলোর সংস্কৃতি বিনিময়ের আয়োজন। পাশাপাশি নেপালের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন এবং ঐতিহ্যবাহী স্থানীয় খাবারের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও থাকবে।

আয়োজকদের মতে, সম্মেলনের মূল উদ্দেশ্য হলো মাতৃভাষা সাংবাদিকতার বিকাশ, এর পেশাদারিত্ব বৃদ্ধি এবং সরকারি নীতিনির্ধারণে মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরা। একই সঙ্গে ভাষা, লিপি, সংস্কৃতি, ঐতিহ্য ও জ্ঞানভিত্তিক সম্পদ সংরক্ষণ এবং গবেষণার নতুন ক্ষেত্র তৈরি করাও এ সম্মেলনের অন্যতম লক্ষ্য।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর