শিরোনাম

রাজধানীতে ১৪৪ বোতল বাংলা মদসহ আটক ইসলামী আন্দোলনের এক কর্মী

রাজধানীতে ১৪৪ বোতল বাংলা মদসহ আটক ইসলামী আন্দোলনের এক কর্মী
ছবি প্রতিনিধি

রাজধানীর প্রগতি সরণীতে ট্রাফিক পুলিশের চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে গুলশান ট্রাফিক বিভাগ।

আজ সকাল ৯টার দিকে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে। অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দেলোয়ার হোসেন।

টিআই দেলোয়ার হোসেন জানান, চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দিলে ভেতরে থাকা এক ব্যক্তি দ্রুত পালিয়ে যান। এতে সন্দেহ হওয়ায় অটোরিকশাটিতে তল্লাশি চালানো হয়। এ সময় তিনটি বস্তায় মোড়ানো অবস্থায় ১৪৪ বোতল বাংলা মদ পাওয়া যায়।

পরে সিএনজিতে থাকা অপর এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী বলে পরিচয় দিয়েছেন।

গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর