পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বাগেরহাটে সামাজিক বনায়নের বিভিন্ন বাগান পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে তিনি বাগেরহাটের কচুয়া উপজেলা এবং মোড়েলগঞ্জ উপজেলার বিষখালী এলাকার সামাজিক বনায়ন বাগান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সামাজিক বনায়নের কার্যক্রম, গাছের পরিচর্যা এবং বন সংরক্ষণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান, মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সামাজিক বন বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বনজ সম্পদ সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সামাজিক বনায়ন কর্মসূচি আরও সম্প্রসারণে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।