শিরোনাম

ফকিরহাটে পৈত্রিক সম্পত্তির মেহগনি গাছ কর্তনের অভিযোগ

ফকিরহাটে পৈত্রিক সম্পত্তির মেহগনি গাছ কর্তনের অভিযোগ

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পৈত্রিক সম্পত্তিতে থাকা মূল্যবান মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগে থানায় লিখিত আবেদন করেছেন ঢাকায় বসবাসরত খোকন চৌধুরী।

রোববার (২ আগস্ট) তিনি ফকিরহাট মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার আট্টাকী পশ্চিম মহল্লায় অবস্থিত তাঁর পৈত্রিক সম্পত্তিতে রোপণ করা কয়েকটি মেহগনি গাছ গত ১ আগস্ট অজ্ঞাত ব্যক্তিরা কেটে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে তিনি থানার শরণাপন্ন হন।

খোকন চৌধুরী বলেন, “আমার পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে থাকা মূল্যবান মেহগনি গাছ কেটে নেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

ফকিরহাট মডেল থানা সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর