জামালপুরের দেওয়ানগঞ্জে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার সীমান্তবর্তী কুমারের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরের চর বিওপির সদস্যরা ১০৭৬ নম্বর সীমান্ত পিলারের কাছে কুমারের চর এলাকায় অভিযান চালান। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা ১৮৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৯ হাজার টাকা।
৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।