শিরোনাম

পঞ্চগড়ের বোদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

পঞ্চগড়ের বোদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আজাদ রয়েল।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম।

বক্তারা বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শতভাগ সাক্ষরতা অর্জনের বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি উপ-আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মী মাজেদুল ইসলাম আকাশ, মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, এনামুল হক, মিজানুর রহমান এবং ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সম্পাদক ও শিক্ষার্থী শিমু আক্তার।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর