সংগৃহীত ছবি
ফ্যাসিবাদীরা যত চক্রান্তই করুক না কেন, দেশের মানুষ তাদের মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অপশক্তি বা ফ্যাসিবাদের সহযোগীরা যত চক্রান্তই করুক না কেন, দেশের মানুষ তাদের আর মেনে নেবে না।
বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, যদি কোনো অদৃশ্য হস্তক্ষেপে তাদের ফেরানোর চেষ্টা করা হয়, তবে তারা কোনো আন্তর্জাতিক সমর্থন পাবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী বলেছিলেন- পলাতক ব্যক্তিরা আইনি সহায়তা পান না। মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় সংবিধান তাঁদের ফিরে আসার সুযোগ দেয়নি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, একটি অপশক্তি কৃত্রিমভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে।