শিরোনাম

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে ৪ জন নিখোঁজ, ৩ জনের মরদেহ উদ্ধার

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে ৪ জন নিখোঁজ, ৩ জনের মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী ও শিশুসহ চারজন নিখোঁজের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ অপর একজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের সন্ধান না পাওয়ায় রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে শনিবার সকাল ৬টা থেকে আবারও অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

দুপুর ১২টা পর্যন্ত উদ্ধার হওয়া তিনজন হলেন—গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৪০), শিবপুরের দুলালপুর গ্রামের শান্তা আক্তার (১৮) এবং একই গ্রামের মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)।

তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের ভৈরব নদী ফায়ার স্টেশনের লিডার মো. আব্দুল কাশেম।

তিনি বলেন, খবর পেয়ে শুক্রবার বিকেলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। রাত হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করা হয়। শনিবার ভোরে আবারও অভিযান শুরু করা হয়। এ সময় শিবপুর ফায়ার সার্ভিসের সদস্যরাও সহযোগিতা করেন। দুপুর ১২টা পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপরজনকে উদ্ধারে অভিযান চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওবায়দুল্লাহ শিবপুরের লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। এ সময় প্রবল স্রোতের মধ্যে চারজন পানিতে তলিয়ে যান বলে স্থানীয়রা জানান। তাঁদের উদ্ধারে এগিয়ে গিয়ে সৌরভও পানিতে তলিয়ে যান।

পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের সন্ধান না পাওয়ায় রাতের জন্য অভিযান স্থগিত করা হয়।

শনিবার সকাল থেকে পুনরায় অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ অপরজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর