পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পানি ব্যবস্থাপনা সংগঠনের সদস্য ও প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার আলোয়াখোয়া উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে ‘পানি ব্যবস্থাপনা সংগঠনগুলোকে শিখন, প্রকল্প পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ পরিদর্শন’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার।
পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও প্রশিক্ষণ কোর্সের কো-অর্ডিনেটর আশুতোষ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড, রংপুরের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাজু আহমেদ এবং আটোয়ারী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অর্জুন রায়।

প্রশিক্ষণ কর্মসূচিতে সহকারী কোর্স কো-অর্ডিনেটর হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিউল বারী।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে বহুবাঁধ এফসিডিআই প্রকল্পের ৬০ জন সুবিধাভোগী কৃষক ও পানি ব্যবস্থাপনা দলের সদস্য অংশ নিয়েছেন।
প্রশিক্ষণে সেচ ব্যবস্থাপনা, প্রকল্প পরিকল্পনা, পানি ব্যবস্থাপনা সংগঠনের কার্যক্রম ও প্রকল্পের রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি প্রকল্পের আধুনিকায়ন ও সেচব্যবস্থার উন্নয়নে অংশগ্রহণকারী কৃষকদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ ও মতামত নেওয়া হচ্ছে।