শিরোনাম

সৈয়দপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা

সৈয়দপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা

নীলফামারীর নবাগত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সঙ্গে সৈয়দপুর উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সুধীজনদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন তিনি।

সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ধীমান ভূষণ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মোস্তারিনা আফরোজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ, নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিমুন ইসলাম সেলিম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখিনুজ্জামান, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা, ট্রাফিক পরিদর্শক মো. মাহফুজার আলম এবং উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. সাদেকীন আলম।

রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহিন, যুগ্ম সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান ময়না, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন সৈয়দপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ, সাংবাদিক মমিন আজাদ, এনসিপি সৈয়দপুর উপজেলা শাখার আহ্বায়ক জাবেদ আক্তারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা মুখ্য সংগঠক একরামুল হক বিজয়সহ অনেকে।

সভায় বক্তারা সৈয়দপুর উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ, উন্নয়ন সম্ভাবনা এবং সরকারের চলমান অগ্রাধিকার ও উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন। তাঁরা স্থানীয় সমস্যাগুলো সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির বক্তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এর আগে নবাগত জেলা প্রশাসক সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দাপ্তরিক কার্যক্রম ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর