বাগেরহাটের মোংলা বেনাপোল রেলপথের ভাগা রেলস্টেশন চালুর দাবিতে রেল পথে ট্রেন থামিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রামপাল উপজেলার ভাগা এলাকায় স্থানীয় বাসিন্দারা রেলপথ অবরোধ করে ।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, মোংলা বেনাপোল রেলপথে ২০২৪ সালের জুনে অনুষ্ঠানিক ভাবে রেল চলাচল শুরু করে । এর মধ্যে ১৭ কি স্টেশন স্থাপন করা হয় । কিন্তু এক অজানা কারনে চুলকাঠি থেকে মোংলা র্পযন্ত প্রায় ৩০ কিলোমিটারে কোন স্টপেজ নেই । অথচ সরকারি টাকা খরচ করে ভাগা রেলস্টেশন থাকলেও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে । এখানে ট্রেন না দাড়ানোর কারণে একদিকে যেমন স্থানীয়রা যাতায়াতে রেলপথের কোন সুফল পাচ্ছেন না অপরদিকে রেল স্টেশন এর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তারা দ্রুতই রেলস্টেশনটি চালু করার দাবি জানান। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।