বাগেরহাটের ফকিরহাটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১১টার দিকে একটি র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. তৈয়েবুর রহমান এবং রাজনৈতিক সেক্রেটারি ও ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মোফাজ্জেল হায়দার।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুপার, সহকারী শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিন শিক্ষককে বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।