শিরোনাম

উত্তরায় জি এম কাদেরের বাসায় ইটপাটকেল, গ্রেপ্তারের দাবিতে স্লোগান

উত্তরায় জি এম কাদেরের বাসায় ইটপাটকেল, গ্রেপ্তারের দাবিতে স্লোগান

 

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার সকালে একদল ব্যক্তি তাঁর বাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি তাঁর গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত জি এম কাদেরের বাসায় এ ঘটনা ঘটে।

চ্যানেল ২৪-কে জি এম কাদের জানান, সকালে ৫০ থেকে ৬০ জন যুবক তাঁর বাসার সামনে এসে উত্তেজনামূলক স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তাঁরা ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান। এ সময় তাঁকে ‘ভারতের দালাল’ আখ্যা দিয়ে স্লোগান দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার একাধিক ভিডিওতে একদল ব্যক্তিকে ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ও ‘ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাঁদের হাতে ব্যানারও ছিল। এ সময় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিও জানান তাঁরা।

তবে এ ঘটনার কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর