শিরোনাম

সাজেকের দুর্গম কলাবুনিয়া এলাকায় জেএসএস-ইউপিডিএফের মধ্যে গোলাগুলি

সাজেকের দুর্গম কলাবুনিয়া এলাকায় জেএসএস-ইউপিডিএফের মধ্যে গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম কলাবুনিয়া পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১টার দিকে শুরু হওয়া এ গোলাগুলি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত। দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘ সময় ধরে গোলাগুলি চলার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, শনিবার দুপুর ১টা থেকে কলাবুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি হয়েছে। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর