শিরোনাম

অবশেষে নিয়োগপত্র পেলেন ঝিনাইদহের মিশন আচার্য

অবশেষে নিয়োগপত্র পেলেন ঝিনাইদহের মিশন আচার্য

ভিটেবাড়ি না থাকায় সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। গণমাধ্যমে বিষয়টি আলোচনায় আসার পর অবশেষে সেই জটিলতার অবসান হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের আলোচিত ‘ভিটেবাড়িহীন’ মিশন আচার্য।

বুধবার (৭ অক্টোবর) সকালে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিয়োগপত্র পাওয়ার মধ্য দিয়ে সরকারি শিক্ষক হওয়ার জন্য মিশন আচার্যের দীর্ঘ অপেক্ষার অবসান হলো। এতে তার শিক্ষক হওয়ার স্বপ্নও বাস্তবে রূপ নিল।

মিশন আচার্য ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক—উভয় ধাপেই উত্তীর্ণ হন তিনি। তবে স্থায়ী ঠিকানা বা নিজস্ব ভিটেবাড়ি না থাকায় নিয়োগের আগে ভেরিফিকেশন পর্যায়ে জটিলতার মুখে পড়েন। এতে চূড়ান্ত নিয়োগ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা রাশেদ খাঁনের নজরে আসে। পরে তিনি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে মিশন আচার্যের নিয়োগের জটিলতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেন।

এরপর যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে জটিলতার অবসান ঘটিয়ে মিশন আচার্যের নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপত্র হাতে পেয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন মিশন আচার্য ও তার পরিবার।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর