সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম মাহাবুব বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্যামনগর পৌরসদরের নকিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাহাবুব বাবু পৌরসদরের বাদঘাটা গ্রামের মো. মাহতাব উদ্দীনের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রতি উপজেলার বংশীপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলার আসামির তালিকায় মাহাবুব বাবুর নাম রয়েছে। এ ছাড়া আরও কয়েকটি ঘটনায়ও তাঁর নাম এসেছে বলে জানান ওসি।
ওসি বলেন, গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হবে।