শিরোনাম

বোদায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা

বোদায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা

পঞ্চগড়ের বোদা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পুনর্বাসনে ঢেউটিন ও নগদ অর্থের অনুদান দেওয়া হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ সহায়তা দেয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন ও অনুদানের চেক তুলে দেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বোদা সদর, ঝলইশালশিরী, ময়দানদিঘী, বেংহারী, বড়শশী ও সাকোয়া ইউনিয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তালিকাভুক্ত পরিবারগুলোর মধ্যে এসব সহায়তা বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে এক বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

সহায়তা বিতরণকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য তাৎক্ষণিকভাবে এ সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, ত্রাণ, দুর্যোগ ও প্রকল্প কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর