দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেফতার হয়েছেন। গত ১৫ অক্টোবর দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেফতার করে বলে জানিয়েছে ইন্টারপোল।
দুর্নীতি দমন কমিশনে (দুদক) ইন্টারপোলের পাঠানো এক ই-মেইলে তাঁর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ জুলাই শেখ আব্দুল হান্নান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। মামলাগুলোতে তাঁদের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং ২৯ কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়।
এসব অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলায় শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।