শিরোনাম

জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক শুরু, সরাসরি সম্প্রচার

জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক শুরু, সরাসরি সম্প্রচার

শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু হয়েছে। বিচারপ্রক্রিয়ার এ অংশ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে মামলার যুক্তিতর্ক শুরু হয়। প্রথমে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করছেন।

গত ৮ ফেব্রুয়ারি এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। গত ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন শেষ হয়। পরে ২২ নভেম্বর আসামিপক্ষ একজন সাফাই সাক্ষী হাজির করেন। এর মধ্য দিয়ে মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়।

এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি বিচারকাজে অংশ নিচ্ছেন।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর